Desh Bangla Homeo / Dr. MD. Yousuf Miah

Habibur Rahman​​
July 29, 2022​ · 1

 

বীৰ্য্যক্ষয়ই সকল দুর্গতির মূল কারণ: বীৰ্য্যক্ষয় সকল দুঃখের ও দুর্গতির আকর । বীৰ্য্যক্ষয়ে দৈহিক , মানসিক ও আত্মিক সর্বপ্রকার অধঃপতন হয় । দুধ-সর , ছানা ননী খাও , ডন-কুস্তি , ডাম্বেল-মুদার কর , আর সঙ্গে সঙ্গে বীৰ্য্যক্ষয় কর , —কিছুতেই তােমার দেহ সুগঠিত হইবে না , স্বাস্থ্য অক্ষুন্ন থাকিবে না । সাংখ্য – পাতঞ্জল পড় , ভক্তিযােগ – জ্ঞানযােগের অনুশীলন কর কিম্বা বিশ্বপ্রেমের মলয় – হিল্লোলে উড়িয়া বেড়াও , আর গােপনে গােপনে বীৰ্য্যক্ষয় কর , —কিছুতেই তােমার কিছু হইবে না , যােগীও হইতে পারিবে না , জ্ঞানীও হইতে পারিবে না , ভক্তিও লাভ করিতে পারিবে না , বিশ্বকেও ভালবাসিতে সমর্থ হইবে না । গীতাই কণ্ঠস্থ কর , আর অহােরাত্র হরিসঙ্কীৰ্ত্তনই কর , বীৰ্য্যক্ষয় যদি রুদ্ধ না কর , তােমার ধৰ্ম্মজীবনও প্রস্ফুটিত হইতে পারিবে না । পরন্তু দেহের সার পদার্থ শুক্ৰধাতুকে যদি ধরিয়া রাখিতে পার , ডাল-ভাত খাইয়াও তােমার দেহের কান্তি – পুষ্টি ফাটিয়া পড়িবে , শাস্ত্রচর্চা না করিয়াও একমাত্র নিয়ত উপাসনার ফলেই তােমার ব্রহ্মজ্ঞানের অভাব দূর হইবে । কারণ , যাহার ব্যয় নাই , আয় যদি তাহার সামান্যও হয় , তথাপি কালক্রমে সে কোটিপতি হইতে পারে । বীৰ্য্যকে যদি ক্ষয়িত না কর , তাহা হইলে সাধারণ আহাৰ্য্য বস্তু যেটুকু রস – রক্তাদি উৎপন্ন করিবে , তাহাই দিনের পর দিন তােমাকে অধিকতর বলবান্ এবং সামর্থশালী করিয়া তুলিবে । বীৰ্য্যক্ষয়-পরায়ণের মস্তিষ্ক দুৰ্বল এবং সর্বাঙ্গের স্নায়ুমণ্ডলী অবসাদগ্রস্ত হইয়া পড়ে । ফলে , অনুভবের শক্তি ও চিন্তার ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয় । সুতরাং উপনিষৎ প্রভৃতি মহাজ্ঞানপূর্ণ শাস্ত্রনিবহের প্রাণারাম উপদেশ চিত্তে ধারণ করিয়া রাখা তাহার পক্ষে অসম্ভব হয় ; সমগ্র জীবন নাম-কীৰ্ত্তন করিয়াও মহােৎসবের পাচকের ন্যায় সৰ্ব্বশেষে অপক্ক চাউল-ডাইল কোমরে বাঁধিয়া লইয়া তাহাকে শুষ্কমুখে শূন্যোদরে ঘরে ফিরিয়া আসিতে হয় ।

 

লেখা – সংগৃহীত

ধন্যবাদ

 

দেশবাংলা হোমিও হল
ডাঃমোঃইউসুফ মিয়া
প্রভাষক
মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল, মানিকগঞ্জ

যোগাযোগঃ

দেশবাংলা হোমিও হলের শাখা সমূহ –

চেম্বার ০১-
নীলক্ষেত ডিএনসিসি মার্কেটঃ ০১৭১১-৪৭৮৫৮৬
বসার সময় – শনি, সোম, বৃহস্পতিবার
বিকেল – ৩ টা হতে ৫ টা

চেম্বার ০২-
উত্তরা রাজউক কমাঃ – ০১৭৩৪-৪৪০৪০০
বসার সময় – রবি, মঙ্গল, শুক্রবার
সকাল – ১০.০০ টা হতে ১.০০ টা

চেম্বার ০৩-
আশকোনা এয়ারপোর্ট- ০১৭৩৪- ৪৪০৪৪৪
বসার সময় – সপ্তাহে প্রতিদিন, বুধবার ছাড়া
সন্ধ্যা – ৭.০০টা হতে রাত ১০.০০ টা

উপরের সময়সূচি অনুযায়ী চেম্বার এসিস্ট্যান্টদের সহযোগিতা নিয়ে কথা বলা যাবে।

 

ধন্যবাদ

Leave A Comment

Nothing Found